২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের মনোনয়ন নিয়ে সরকারের কিছু করার নেই: সফিক

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মনোনয়নের বৈধতা নির্ধারণে তত্ত্বাবধায়ক সরকারের কিছু করার নেই। আইন অনুসারেই বিষয়টির নিষ্পত্তি করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, এরশাদের মনোনয়নের বৈধতার বিষয়টি আইন অনুসারেই নিষ্পত্তি করতে হবে। এ বিষয়ে উপদেষ্টাদের কারোই কোনো কিছু করার সুযোগ নেই।

এরশাদকে নির্বাচনে অংশ নিতে দেওয়া না হলে মহাজোট নির্বাচন বর্জন করতে পারে-এক্ষেত্রে সরকারের করণীয় জানতে চাইলে উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেন, মহাজোট নির্বাচনে অংশ না নিলে তত্ত্বাবধায়ক সরকার কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নির্ধারিত হবে।

এর আগে সকালে ভারপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূত সর্বজিৎ চক্রবর্তী উপদেষ্টা সফিকুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।