২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাস ডাকাতি, আহত ৫

ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন স্ট্যান্ডের কাছে যাত্রীবাহী একটি বাসে ডাকাতি করে ডাকাতরা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে রোববার রাতে। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন পাঁচ যাত্রীও।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাস চালক আ. হামিদ ও কন্ট্রাকটর হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।

আহতরা হলেন মোজাফ্ফর হোসেন, সুজন চন্দ্র শীল, আ. ওহাব, মকবুল হোসেন ও নাছির মোল্লা।

আহতরা বলেছেন, রাত ১১টার দিকে শুভযাত্রা পরিবহনের বাসে করে তারা ঢাকা আসছিলেন। সাড়ে ১১টার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যাণ্ডের কাছে পৌছামাত্র যাত্রীবেশী ৭/৮ ডাকাত অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।

পুলিশ আহত যাত্রীদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।

চালক ও কন্ট্রাকটরকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করে সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেছেন, কন্ট্রাকটরের কাছ থেকে পুলিশ একটি খোয়া যাওয়া মোবাইল সেটও উদ্ধার করেছে।

এ ব্যাপারে আহত যাত্রী সুজন চন্দ্রশীল বাদি হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেছেন।