২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বভাব কবি বিপিন সরকারের জম্নবার্ষিকী পালিত

গেলো শুক্রবার (২২ ডিসেম্বর) নড়াইলের স্বভাব কবি বিপিন সরকারের ৮৩তম জন্মবার্ষিকী পালিত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বিশ্ব বরেণ্য শিল্পী এসএম সুলতান ও কবি বিজয় সরকারের ঘনিষ্ঠ বন্ধু বিপিন সরকার ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে লাল বাউল সম্প্রদায় ও এলাকাবাসি কবির গ্রাম নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গায় সারা দিন ধরে নানা অনুষ্ঠান করে।

কর্মসূচির মধ্যে ছিল সকালে কবিকে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, কবিতা ও ছড়া আবৃতি, বিপিন গীতি পরিবেশন।

বিপিন সরকার এ পর্যন্ত প্রায় ১ হাজার গান, ৫শ’ কবিতা ও ১০টি নাটক লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮। উলেখ্যযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে প্রতিচ্ছবি, মাটির প্রদীপ, মিলন সেতু, মহাকালের রাণী, ছোট ডিঙ্গি প্রভৃতি।

বিপিন সরকার তার জন্মদিনের অনুভুতি সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি অত্যন্ত আনন্দ বোধ করছেন। তার রচিত গান, কবিতা, নাটকের একটি বড় অংশ ’৭১ সালে পুড়ে নষ্ট হয়ে গেছে। এখন তার শরীর ভেঙে পড়েছে তাই কবিতা লিখতে পারছেন না।

এই স্বভাব কবি আজ পর্যন্ত সরকারিভাবে কোনো স্বীকৃতি পাননি।