২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট খেলা নিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোলাম কিবরিয়া (১৪) নামে এক কিশোর প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে সদর উপজেলার কর্শাকাড়িয়াইল গ্রামে শুক্রবার বিকেলে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

গোলাম কিবরিয়া কর্শাকাড়িয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুখলেছুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ইউনিয়নের সেওড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের এক খেলোয়ার পেছন থেকে কিবরিয়াকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিবরিয়া আলহ্বাজ ওয়াজেদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এ ব্যাপারে মামলা হয়েছে।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, “ঘটনাটি দুঃখজনক। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”