২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৪টি আসনে ৮ টি মনোনয়নপত্র জমা

ফরিদপুর জেলার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বৃহস্পতিবার পর্যন্ত মোট আটজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ফরিদপুর-৪ আসনে কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চারটি আসনে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন ফরিদপুর-১ আসনে বিএনপির শাহ মো. আবু জাফর, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান এবং দুজন স্বতন্ত্র প্রার্থী কেএম নূরুল হক শিকদার ও ড. সৈয়দ জাভেদ মো. সালাহউদ্দিন।

ফরিদপুর-২ আসনে জাতীয় পার্টির (মঞ্জুর) অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল। ফরিদপুর-৩ আসনে জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মো. মুজাহিদ এবং জাপার (মঞ্জুর) নূরুল আবেদীন।

ফরিদপুর-৫ আসনে বিএনপির এমএম শাহরিয়ার রুমী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।