২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জামায়াত কর্মীকে জবাই করে হত্যা

জেলার আমলা সদরপুরে বুধবার রাতে আমিরুল ইসলাম (৩৫) নামের এক জামায়াত কর্মীকে চরমপন্থী সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 04:03 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

আমিরুল ইসলাম আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

মিরপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, আমিরুল জামায়াতের একনিষ্ঠ কর্মী ছিলেন।

এলাকাবাসী জানায়, রাত ১২টার দিকে কয়েকজন লোক পুলিশ পরিচয় দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার গলাকাটা লাশ খয়েরপুর বিদ্যালয়ের মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

কুষ্টিয়া থানার পুলিশ সুপার ময়নুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে চরমপন্থী দল লাল পতাকা অথবা এম এল জনযুদ্ধের সদস্যরা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, কিছুদিন আগে আমিরুল ইসলামের বাড়ি থেকে এক চরমপন্থী ক্যাডার পুলিশের হাতে ধরা পড়েছিল। পরে সেই ব্যক্তি পুলিশের ক্রসফায়ারে নিহত হয়। এ ঘটনার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।