২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

হাসিনা বেগম (৩০) নামের এক গার্মেন্টস কর্মীকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে সাভারের ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় বৃহস্পতিবার সকালে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ঘাতক শহিদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহতের বাড়ি নওগাঁ জেলার সাপাহার থানার বৈদ্যপুর গ্রামে। বাবার নাম জিল্লুর রহমান। তিনি এক সন্তানের জননী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে হাসিনা বেগমের সঙ্গে শহিদুলের ঝগড়া হয়। এতে রাগ করে রাতেই হাসিনা তার বড়ভাই আনসার আলীর জামগড়ার বাড়িতে চলে যান। পিছু পিছু শহিদুলও যায় সেখানে।

পরদিন সকাল ১০টার দিকে বাসা ছিল একদম ফাঁকা। সুযোগ পেয়ে ক্ষিপ্ত শহিদুল ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে স্ত্রী হাসিনাকে। এতে হাসিনা ঘটনাস্থলেই নিহত হন।

পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় পুলিশ শহিদুলকে গ্রেপ্তার করে।

শহিদুলের বাড়ি নওগাঁ জেলার সাপাহার থানার হুকমাপুর গ্রামে। তার বাবার নাম বানু মুন্সি।

আশুলিয়া থানার সাব ইনস্পেক্টর শাহীন পারভেজ জানান, পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।

আশুলিয়া থানায় মামলা হয়েছে।