২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিডিআর-বিএসএফ গোলাগুলি

বিডিআর ও বিএসএফ-এর মধ্যে গুলি বিনিময় হয়েছে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বুধবার সকালে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বিডিআর ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আসিফ আব্দুর রউফ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, বিএসএফ-এর গনরাজপুর ক্যাম্পের সদস্যরা কোন উস্কানি ছাড়াই সাড়ে ৭টার দিকে হঠাৎ করে ২ রাউন্ড গুলি ছোড়ে।

বিডিআরও ৩০ রাউন্ড গুলি চালিয়ে এর জবাব দেয়।