২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুন্ডে গণপিটুনিতে ৩ গরুচোর নিহত

সীতাকুন্ডের সৈয়দপুর এলাকায় মঙ্গলবার গভীর রাতে গণপিটুনিতে তিন গরুচোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 01:00 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

নিহতদের লাশ সীতাকুন্ড থানায় রাখা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহত ব্যাক্তির নাম মো. নুরুন্নবী (২৬)। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলায়।

সৈয়দপুরের মধ্যম বগারচতর এলাকায় মঙ্গলবার গভীর রাতে ৮/৯ জনের একদল চোর কয়েকটি বাড়ি থেকে গরু চুরি করে ট্রাকে তোলে। এ সময় গ্রামবাসী খবর পেয়ে ছুটে এলে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীর হাতে ধরা পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন এবং গুরুতর আহত হয় ১ জন।

আহত ব্যাক্তিকে প্রথমে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সীতাকুন্ড থানার এসআই জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।