২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলি ও পদায়নের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংস্থাপন মন্ত্রণালয় উদ্যোগ

সদ্য পদোন্নতি পাওয়া ৩৫৩ জন কর্মকর্তার বদলি ও পদায়নের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংস্থাপন মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 11:17 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সবুর মঙ্গলবার জানিয়েছেন, ১০ ডিসেম্বর হাইকোর্ট থেকে দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে ১২ ডিসেম্বর আদালতে আবেদন করা হয়েছে। আদালতে ছুটি থাকায় আবেদনটি তুলতে দেরি হচ্ছে।

বুধবার বিষয়টি আদালতে উঠতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।