২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকায় নাম নিয়ে শঙ্কায় শিক্ষক কর্মচারী ফ্রন্ট নেতারা

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের নির্ধারিত সময় শেষ হলেও জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের নেতারা তালিকায় তাদের নাম অন্তর্ভূক্তির বিষয়ে নিশ্চিত হতে পারছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

মঙ্গলবার ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের জন্য বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ ও নাম অন্তর্ভুক্তির সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়।

এতে বলা হয়, কে ভোটার হয়েছে বা কার নাম বাদ পড়েছে সে সম্পর্কে ফ্রন্টের জাতীয় কমিটির নেতারা কিছু জানেন না।

বিভিন্ন জেলার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে একই খবর পাওয়া গেছে।

জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ (গ্রিন রোড), বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম (লালমাটিয়া), বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. শাহজাহান (কেরানীগঞ্জ), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক (ক্রিসেন্ট রোড), বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রশিদ (মনিপুরীপাড়া), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান (খিলগাঁও), বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আব্দুল হালিম (ইব্রাহিমপুর) বাংলাদেশ সেরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব এম আরজুর (মগবাজার) বাড়িতে বা ঠিকানায় সোমবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো তথ্য সংগ্রহকারী যাননি।