নড়াইলে বাবা খুন করেছে ২ বছরের শিশু কন্যাকে
স্ত্রীর ওপর অভিমান করে ২ বছরের শিশু কন্যা পারভিনকে গলাটিপে মেরেছে সাব্বির কাজী।
এ ঘটনা ঘটে সোমবার রাতে নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কারিয়া গ্রামে । পুলিশ ঘাতককে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় সাব্বির কাজী লোক পাচারকারী দলের সদস্য। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সে মেয়েকে গলা টিপে হত্যা করে।
সে স্ত্রীকেও হত্যার চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী এসে ঘাতককে আটক করে পুলিশে হস্তান্তর করে।
