২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসে ডাকাতি

সাভারের জিরানী বাসস্ট্যান্ডের কাছে সোমবার মধ্যরাতে একদল ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 05:54 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

মুর্মূষ অবস্থায় তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত বাসযাত্রী মোজাম্মেল, জয়নাল ও শহীদ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে মিনিবাসটি গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়।

রাত ১২টার দিকে জিরানী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছামাত্র যাত্রীর ছদ্মবেশে ওঠা ১০/১২ জন ডাকাত অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে। পরে সবার চোখে মুখে মলম মাখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্নালংকারসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুটে নেয়।

আহত যাত্রীদের নবীনগর কালিয়াকৈর সড়কের নন্দন পার্কের সামনে নামিয়ে দিয়ে ডাকাতরা বাস নিয়ে গাজীপুরের দিকে চলে যায়।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এস আই মাকসুদা জানান, তাদের কাছে কেউ অভিযোগ করেনি।