২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ৭

সিরাজগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 11:39 AM

Updated : 26 Apr 2022, 04:09 PM

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজের পাশে ধুকুরিয়ায় দুর্ঘটনাটি ঘটে।

সিরাজগঞ্জ পুলিশ জানিয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঢাকার পথে আসার সময় পেয়াঁজভর্তি ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে ট্রাকে থাকা ছয় পেয়াঁজ ব্যবসায়ী মারা যান। এসময় সাতজন আরো আহত হন ।

নিহতরা হলেন রফিক, ইনতাজ, সান্টু, আফসার, রিয়াজউদ্দিন ও লালা। নিহতদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।