ভোরের কাগজের প্রকাশক, সম্পাদকের বিরুদ্ধে ২ শ’ কোটি টাকার মামলা
দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত এবং সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার হেলাল উদ্দীনের বিরুদ্ধে দুই শ’ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে সিরাজগঞ্জ ফৌজদারি আদালত ‘খ’ অঞ্চলে রোববার দুপুরে একটি মামলা করা হয়েছে।
সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদেরের পক্ষে চৌহালী থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম তালুকদার মামলাটি দায়ের করেন।
আদালত ঘটনাটি তদন্ত করে চৌহালী থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
মামলার বিবরণে বলা হয়, গত ৯ ডিসেম্বর ভোরের কাগজে প্রকাশিত ‘পাবনায় সর্বত্র গুঞ্জন, মঞ্জুর কাদের এলডিপিতে যাচ্ছেন’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভূয়া, ভিত্তিহীন। এছাড়া একে হলুদ সাংবাদিকতা বলেও অভিহিত করা হয়েছে।
