২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের চুক্তি ভিত্তিক নিয়োগ রোববার বাতিল করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ জন্য রোববার দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তির সাত নম্বর শর্তানুযায়ী গত ১০ ডিসেম্বর থেকে হেমায়েত উদ্দিনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এর আগে গত নভেম্বরের শেষ দিকে তিনি সরকারের কাছে তার চুক্তি বাতিলের আবেদন করেছিলেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সচিব হেমায়েত উদ্দিন প্রায় এক সপ্তাহ ধরে অফিস করছেন না। অতিরিক্ত সচিব তৌহিদ হোসেন তার দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।