২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেল আইয়ের মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের একটি মাইক্রোবাসে শুক্রবার ভোরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। তারা এ সময় ককটেল ও গুলি ছোড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাচ্চু মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার কাজির চর গ্রামে। সে রাজধানীর দক্ষিণ শাহাজাহানপুরের ৯৩ নম্বর বাসায় থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরীতে চ্যানেল আইয়ের কার্যালয়ের সামনে মাইক্রোবাসটি দাঁড়ানো ছিল। এ সময় দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিরাপত্তাকর্মীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা ককটেল ছোড়ে এবং গুলি চালায়। টহল পুলিশ তাদের একজনকে আটক করে। তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।