২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আটক ৪, পিস্তল ও ফেন্সিডিল উদ্ধার

স্বামী-স্ত্রীসহ চার সন্ত্রাসীকে র‌্যাব সদস্যরা আটক করেছে নগরীর একটি এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে আরেকটি এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 12:22 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-২ এর ফ্লাইট লেফটেনেন্ট খালেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, মইনুদ্দিন (২৪) ও তার ন্ত্রী মারিয়া, ওরফে চন্দ্রাকে (১৭) সন্ধ্যা ৭ টার দিকে গ্রীন কর্নার এলাকা থেকে আটক করা হয়।

তিনি আরো বলেন, তাদের স্বীকারোক্তি অনুযায়ী, হারুন (২৪) ও সুমন (২৪) নামে আরো দু’জনকে আটক করা হয় নিউ ইস্কাটনের এক বাসা থেকে। উদ্ধার করা হয় সাত রাউন্ড গুলিসহ ইতালির তৈরি একটি অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২১ বোতল ফেন্সিডিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।