২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ বিএসএফ ফেরত দেয়নি

নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ী আব্দুর রহিমের (২৪) লাশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফেরত দেয়নি। এছাড়া অপর দুই গরু ব্যবসায়ীর সন্ধানও এখনো মেলেনি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 05:28 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নওগাঁ-২৮ রাইফেলস ব্যাটালিয়নের নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ বলেছেন, লাশ ফেরত চেয়ে বিডিআর চিঠি দিলেও বিএসএফ সাড়া দিচ্ছে না।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে স্থানীয় একটি হাট থেকে ফেরার পথে বিএসএফ রহিমসহ তিন গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়। পরে বিএসএফ ক্যাম্পের পাশে রহিমের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

আবুল কালাম আজাদ একথা স্বীকার করে বলেছেন, গরু ব্যবসায়ীর লাশ ভারতের কাদেরীপাড়া বিএসএফ ক্যাম্পের ঠিক সামনে ২৩০ নং পিলারের পাশে বুধবার দিনভর পড়েছিল। বৃহস্পতিবার সকালে বিএসএফ লাশটি ভারতে নিয়ে যায়।