বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে আহত ৪০
মাদারীপুর থেকে খুলনাগামী একটি বাস উল্টে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাগেরহাট-খুলনা ও বাগেরহাট-মাওয়া মহাসড়কের সংযোগস্থলে ফকিরহাটের নওয়াপাড়া মোড়ে বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-চ-৩১৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের বাগেরহাটের ফকিরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
