২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধনের সময়সীমা ৩ দিন বেড়েছে

ভোটার তালিকা সংশোধনের সময়সীমা আরও তিনদিন বাড়লো। নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ আরও তিনদিন বাড়িয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

গত ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ সংশোধনের কাজ ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।

আব্দুর রশীদ সরকার বলেন, “বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের মেয়াদ ১৮ ডিসেম্বরের পরে আর বাড়ানো সম্ভব হবে না। আওয়ামী লীগ ও বিএনপি দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক বৈঠকে এ বিষয়টি চুড়ান্ত করেছে।”

বিএনপি চায় নির্বাচনের তারিখ দু একদিন এগিয়ে আনতে। অন্যদিকে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ভোটের তারিখ নির্ধারিত সময়ের চেয়ে আরও দেড় মাস পেছানোর দাবি জানিয়েছে।

এ প্রসঙ্গে সচিব আব্দুর রশীদ সরকার বলেন, “কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।”

নির্বাচনী প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে বলে দাবি করলেন নির্বাচন কমিশনের সচিব।