২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন থেকে ৫ টি অস্ত্রসহ ২ বনদস্যু গ্রেপ্তার

খুলনার কয়রা উপজেলার গোলখালি গ্রামের পূর্ব সুন্দরবন থেকে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই বনদস্যুকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুটি কাটা রাইফেল এবং তিনটি বন্দুক।

বাগেরহাটের মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের কমাণ্ডার আবু তাহের গোলাম মোহম্মদ সরকার দুই বনদস্যুকে আটক এবং এই অস্ত্র উদ্ধারের সংবাদ নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেপ্তার হওয়া বনদস্যুদের পরিচয় জানাতে রাজি হননি।

সন্ত্রাসী ও বনদস্যুদের ধরতে সুন্দরবনে এখনও কোস্টগার্ড ও র‌্যাবের অভিযান চলছে।