বেশিরভাগ মানুষ সেনা মোতায়েনের সিদ্ধান্ত সমর্থন করেন না: জরিপ
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের একক সিদ্ধান্তে সারাদেশে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে সমর্থন করছেন না বেশিরভাগ মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।
৩৬ ঘণ্টা ধরে পরিচালিত জরিপে ১৮ হাজার ৪২১ জন পাঠক ইন্টারনেটভিত্তিক এই সংবাদ সংস্থায় তাদের মতামত দেন।
এবারের প্রশ্ন ছিল, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রপতি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। আনেক উপদেষ্টাই এর বিরোধিতা করেছেন বলে জানিয়েছেন। আপনি কি সেনা মোতায়েনের সিদ্ধান্ত সমর্থন করেন?”
জরিপে অংশ নেয়া পাঠকদের মধ্যে ১২ হাজার ৯৮১ জন (৭০ দশমিক ৪৭ শতাংশ) ‘না’ সূচক উত্তর দেন।
অপরদিকে ৫ হাজার ৪৪০ জন (২৯ দশমিক ৫৩ শতাংশ) রাষ্ট্রপতির সিদ্ধান্তকে সমর্থন করেন।
