সাতক্ষীরা সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলি
সাতক্ষীরা সীমান্তে রোববার ভোর রাতে বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিডিআর ও স্থানীয় সুত্রে জানা যায়, কোনো ধরনের উস্কানি ছাড়াই রবিবার ভোর ৬টা ৩০ মিনিটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গবোরডা ক্যাম্পের সদস্যরা পরপর ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। জবাবে বিডিআরের বৈকারী সীমান্ত বিওপির সদস্যরা ১০ রাউন্ড গুলিবর্ষণ করে।
সীমান্তের মেইন পিলার-৭, সাব পিলার-১৮ এর কাছে এ ঘটনা ঘটেছে।
বিডিআরের ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আসিফ আব্দুর রউফ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
