২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েন একটি রুটিন কাজ: মাহবুবুল আলম

সেনা মোতায়েনের ব্যাপারে দুই উপদেষ্টা বিরোধিতা করলেও অপর উপদেষ্টা মাহবুবুল আলম কোনো মন্তব্য করতে রাজী হননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 04:06 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তিন উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ে এক অনানুষ্ঠানিক বৈঠকশেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মাহবুবুল আলম বলেছেন, “সেনা মোতায়েনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা রুটিন কাজ।”

উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক সংকট সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুই-একটা পয়েন্টে জট লেগে থাকলেও সেগুলো সমাধানের সময় এখনও শেষ হয়ে যায়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন আকবর আলি খান, সি এম শফি সামি, হাসান মশহুদ চৌধুরী।