নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির তাণ্ডবে ফসল ঘরবাড়ি নষ্ট
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির তাণ্ডবে ৬টি পাড়ার শতাধিক একর জমির ফসল ও পানের বরজ নষ্ট হয়েছে।
এলাকাবাসী জানায়, ৩/৪ দিন ধরে হাতির দল নাইক্ষ্যংছড়িতে তুমব্রু, ঘুমধুম, কচুবনিয়া, বাইশারী, বেতবনিয়া এবং জলপাই তলী পাড়ায় অতর্কিতে হামলা চালায়।
হাতিগুলো পাহাড় থেকে নেমে লোকালয়ে চলে আসে এবং ফসলী জমি ও পানের বরজে হামলা চালায়।
শতাধিক একর জমির ধান তারা বিনষ্ট করে দিয়েছে।
এছাড়া বেশ কযেকটি পানের বরজ ও কিছু ঘরবাড়ি নষ্ট করেছে হাতির দল।
