২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান কাটাকে কেন্দ্র করে আড়াইহাজারে সংঘর্ষ

জেলার আড়াইহাজার সদর উপজেলার বিনারচর এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 04:29 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

আহতদের মধ্যে নুরুল ইসলাম (১৮) ও সাদেক হোসেন (২২) নামের দুজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিনারচরে একটি জমি নিয়ে দুই প্রভাবশালী বক্তি বারেক মিয়া ও সরাফত আলীর মধ্যে আদালতে মামলা চলছিল। শুক্রবার সকাল ৯টায় একপক্ষ জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষরা তাতে বাধা দেয়। এসময় দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে কমপক্ষে ৩৫ ন আহত হয়। এ ঘটনায় পুরো গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত সাদেক, নূরুল ইসলাম ও অজ্ঞাত দুজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের আড়াইহাজার থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানিয়েছেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, কোনো পক্ষই এ বিষয়ে থানায় মামলা দায়ের করতে আসেনি। তবে একটি পক্ষ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে এই সংঘর্ষ হয়েছে।