২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের সঙ্গে ১৪ দলের দ্বিতীয় দিনের বৈঠক

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য ১৪ দলের নেতারা বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এদিকে নির্বাচন তফসিল পুনঃনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত জানাতে নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া পদ্মায় গেছেন।

সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।

উপদেষ্টামণ্ডলির মধ্যে রয়েছেন তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম, কৃষি বিষয়ক উপদেষ্টা সি এম শফি সামি, অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খান এবং সুলতানা কামাল।

বুধবারের বৈঠকের ধারাবাহিকতায় রাজনৈতিক সংকট নিরসনের জন্য উপদেষ্টা পরিষদের প্রস্তাবিত প্যাকেজ প্রস্তাব নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।