ছাত্রলীগের অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বুধবার থেকে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যক্রম অচল হয়ে পড়েছে।
ছাত্রলীগ ৭ দফা দাবিতে এই অবরোধ ডেকেছে। সকাল ৭টা ও ৮টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেন ষোল শহর স্টেশনে ছাত্রলীগের কর্মীরা আটকে দিয়ে ছাত্রছাত্রীদের নামিয়ে দেয়। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর সড়ক অবরোধ করে।
