২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের আরও ১ জনের মৃত্যু

গাজীপুরে রোববারের সড়ক দুর্ঘটনায় আহতদের আরেকজন চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মৃত্যুবরণ করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

নিহতের নাম খোকন ভান্ডারী (৪৫)। তিনি শ্রীপুরের চিনাসুখানিয়া গ্রামের অধিবাসী।

সদরের হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার রাতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ওই ঘটনায় আরও দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ড ভ্যানকে সাজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে পথচারিদের চাপা দিলে ঘটনাস্থলেই সারোয়ার আলম নামে এক পথচারী নিহত হয়। গুরুতর আহত হন সুরেশ চন্দ্র বর্মন (৫০) ও খোকন। বাসের পাঁচ যাত্রীও আহত হন।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সুরেশ মারা যান।

সারোয়ার শ্রীপুরের ধনুয়া এলাকার আব্দুল আলীমের ছেলে। সুরেশর বাড়ি হোতাপাড়ায়।

পুলিশ রোববারই যানবাহন দুটি আটক করে। এ ব্যাপারে সোমবার জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।