২৪ ঘন্টায় ৯ টি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার
সারা দেশে গত ২৪ ঘন্টায় ৯ টি আগ্নেয়াস্ত্র, ২৮ রাউন্ড গুলি, গ্রেনেড ও ককটেল উদ্ধার হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩ টি রিভলবার, ১ টি বন্দুক, ৩ টি পিস্তল, ১ টি শার্টারগান ও ১ টি পাইপগান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), নবাবগঞ্জ, বাগেরহাট জেলা পুলিশ, র্যাবের সিলেট-৯ ও সিরাজগঞ্জ-১২ এই অস্ত্র উদ্ধার করেছে।
অভিযানে ৪৯ জনকে গ্রেপ্তার এবং ৪ টি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর বাইরে সারা দেশে পুলিশ গত ২৪ ঘন্টায় ৯ চিহিৃত সন্ত্রাসী, ২৪ সাজাপ্রাপ্ত আসামী, ৮০৯ জন গ্রেপ্তারি পরোনায়ানাভূক্ত আসামী এবং বিভিন্ন নিয়মিত মামলার ৪৭৩ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে ১৪ দলীয় জোটের অবরোধ কর্মসূচির প্রথম দিনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
