মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবি
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবি জানিয়েছে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানায়। এ ছাড়া অবিলম্বে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তিরও দাবি জানায় তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১০, ১৭ ও ২৪ ডিসেম্বর শিক্ষার্থীরা ফলাফল বাতিল ও পুনঃ ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে শহীদ মিনারে সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে।
ইতোমধ্যেই হাইকোর্ট মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়ায় ওপর ছয় সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে।
