ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি এবং কোর্স পরীক্ষা স্থগিত
আগামী ৮ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং কোর্স ও সনাতন পদ্ধতির সব পরীক্ষা ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া কোর্স ও সনাতন পদ্ধতির পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য অংশও অপরিবর্তিত থাকবে।
