২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

শিবগঞ্জ উপজেলার মনাকষা মোড়ে পুলিশ শনিবার গভীর রাতে ২টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 03:51 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

গ্রেপ্তারকৃতরা হলো বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের হারুন শিকদারের ছেলে সারোয়ার সিকদার এবং কোলাবাড়ি গ্রামের স্যামুয়েলের ছেলে বেঞ্জামিন মিঠু।

গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পথ দিয়ে আসার সময় মনাকষা মোড়ে বরিশালের গৌরনদী এলাকার সারোয়ার সিকদার ও বেঞ্জামিন মিঠুকে আটক করে তল্লাশি চালানো হলে এসব অস্ত্র পাওয়া যায়।

এসআই শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে আদালতে হাজির করা হয়।