টাঙ্গাইলে ট্রাক খাদে, নিহত ২
সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত ও পাঁচ জন আহত হয়েছেন নাগরপুর উপজেলা সদরে শনিবার সকালে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে নাগরপুর যাওয়ার সময় পাথর বোঝাই একটি ট্রাক ব্রীজের ওপরে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত হন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের ভর্তি করা হয়েছে।
নাগরপুর থানার সাব ইনস্পেক্টর সামসুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
