২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগেই বাবার হত্যার বিচার চাই: রেজা কিবরিয়া

আসন্ন সংসদ নির্বাচনের আগেই বাবার হত্যাকারীদের বিচার দাবি করেছেন মরহুম অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

কিবরিয়া হত্যার বিচারের দাবিতে শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ জেকে স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বর্ক্তৃতায় তিনি বলেন, আন্তর্জাতিকভাবে তদন্ত করা ছাড়া হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি এএমএস কিবরিয়া নিহত হওয়ার পর শনিবার প্রথমবারের মতো হবিগঞ্জে আসেন রেজা কিবরিয়া। প্রথমেই তিনি জালালসাপ গ্রামে কিবরিয়ার সঙ্গে গ্রেনেড হামলায় নিহত তাঁর বাল্যবন্ধু ও চাচাত ভাই শাহ মঞ্জুরুল হুদার কবর জিয়ারত করেন।

পরে প্রতিবাদ সভায় তিনি হবিগঞ্জবাসীর উদ্দেশে বলেন, “বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে আমরা সবকিছু উজাড় করে দিয়েছি। এখন আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

সাবেক গণ পরিষদ সদস্য আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর চেয়ারমান তোফাজ্জল ইসলাম চৌধুরী, নটরডেম কলেজের অধ্যাপক আবিদুর রহমান প্রমুখ।

টরে উপস্থিত সাংবাদিকদের রেজা কিবরিয়া বলেন, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলে তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ভোটে দাঁড়াতে পারেন।