২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলার রামগঞ্জ পালপাড়া বাজারের কাছে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১ টার দিকে পানপাড়া বাজারের কাছে যাত্রীবাহী একটি বাস একটি সিএনজিচালিত স্কুটারকে পেছন থেকে ধাক্কা দিলে দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মধ্যে সহিদুল্লাহর (৭০) বাড়ি রামগঞ্জের হাজিপাড়া গ্রামে। নিহত অপরজনের (৩০) পরিচয় জানা যায়নি। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

এরা সবাই স্কুটারে করে রামগঞ্জ থেকে লক্ষীপুর সদরে যাচ্ছিলেন। আহতদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।