২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা অবরোধ কর্মসূচি না থাকলে পূর্বঘোষিক সময়সূচি অনুযায়ী ৩ ডিসেম্বর থেকেই অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 03:59 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ডিসেম্বর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের (ক-ইউনিট) এবং ৪, ৫ ও ৬ ডিসেম্বর জীববিজ্ঞান অনুষদের (ঘ-ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অবরোধ থাকলে ওইদিনের ভর্তি পরীক্ষাগুলো স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ নভেম্বর স্থগিত হওয়ার অর্থনীতি বিষয়ের ১ম শিফটের ভর্তি পরীক্ষা অবরোধ না থাকলে ৬ ডিসেম্বর বিকাল আড়ইটা থেকে এবং ২য় শিফটের ভর্তি পরীক্ষা বিকাল ৪ টা থেকে পূর্বঘোষিত আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এক্ষেত্রেও অবরোধ থাকলে অর্থনীতি বিভাগের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে এবং পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।