কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি
জেলার তাড়াইল বাজারে শুক্রবার সকালে এক অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বাজারের একটি মনিহারি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং কিছুক্ষণের মধ্যে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা বলে ব্যবসায়ীরা জানান।
