২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ঢুকতে পারেনি ছাত্রলীগ, সংঘর্ষ, গোলাগুলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা লাগাতার ধর্মঘটের একাদশ দিনে বৃহস্পতিবার ছাত্রলীগ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে ছাত্রদলের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় গোলাগুলি এবং কয়েকটি ককটেলও বিষ্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৯টার দিকে ছাত্রলীগের প্রায় ৬০/৭০ জন নেতা-কর্মী শাহবাগ থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। চারুকলার কাছে এলে কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হওয়া ছাত্রদলের প্রায় দেড় শ’ নেতা-কর্মী তাদের ধাওয়া করে। ছাত্রলীগের নেতা-কর্মীরাও পাল্টা জবাব দেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় প্রায় ১৫/২০ রাউন্ড গুলি এবং ১০টি ককটেল বিস্ফোরিত হয়।

পরে গেয়োন্দা পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা এবং তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবিতে লাগাতার ছাত্র ধর্মঘট আহ্বানের পর ছাত্রলীগ এই নিয়ে তিনবার ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করল। কিন্তু প্রতিবারই ছাত্রদল তাদের বাধা দেয়।