২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র বিমোচনে কানাডার সহযোগিতা অব্যাহত থাকবে: দূত

কানাডীয় হাই কমিশনার বারবারা রিচার্ডসন দারিদ্র বিমোচন কর্মসূচীতে তাঁর দেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

উপদেষ্টা ধীরাজ কুমার নাথের সাথে মঙ্গলবার দুপুরে তাঁর গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন।

হাই কমিশনার আসন্ন নির্বাচনে কানাডার কয়েকজন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে ইচ্ছা প্রকাশ করলে উপদেষ্টা তাকে স্বাগত জানান। আশ্বাস দেন সার্বিক সহযোগিতারও।

বারবারা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে কানাডা সরকার আশাবাদী।

উপদেষ্টা স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সার্বিক সহায়তা দেয়ার জন্য কানাডীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।