নির্বাচন কমিশন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক
নির্বাচন কমিশন সচিবালয়ে বুধবার সকালে উচ্চপর্যায়ের এক আন্ত মন্ত্রনালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিদেশী পর্যবেক্ষকরা কিভাবে আগামী নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তা নির্ধারণ করার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায় সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে আধঘন্টা ব্যাপী এ বৈঠকে সভাপতিত্ব করেছেন নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার। এছাড়াও এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
বৈঠক শেষে বের হয়ে আসলে সাংবাদিকরা হেমায়েতউদ্দিনকে প্রশ্ন করলে তিনি মুখ খোলেননি।
প্রসঙ্গত বিদেশী পর্যবেক্ষকদের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার কথা রয়েছে।
আগামী ২১ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন পর্যবেক্ষণে ডিসেম্বর থেকে বিদেশী পর্যবেক্ষকরা এদেশে আসতে শুরু করবেন।
