২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নগরীর অলংকার মোড়ে এক সড়ক দুর্ঘটনায় রোববার দুপুরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর আনসার মোল্লা মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 02:46 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পাহাড়তলি থানা পুলিশ জানান, বেলা দেড়টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক আনসারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।