২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি’র বিরুদ্ধে দুই ছাত্রদল কর্মীকে হত্যার অভিযোগ

পটিয়ায় এল ডি পি ও বিএনপি’র মধ্যে সংঘর্ষে নিহত দুজনকে ছাত্রদল কর্মী হিসেবে দাবি করে শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অভিযোগ করেছে, নিহত নেছার এবং শাহ আলমকে এলডিপি’র নেতারা গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে। এই সংঘর্ষের ঘটনা ঘটে ২১ নভেম্বর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এক সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ বাবুল বলেন, “কর্নেল অলি তার নেতাকর্মীদের দিয়ে দু’জনকে হত্যা করে এর দায় থেকে বাঁচার জন্য বলেছেন তারা এলডিপি’র কর্মী।”

তিনি আরো বলেন, “নিহত শাহ আলমের পিতা শরীফ তার ছেলের জানাজার সময় বলেন যে আমি বানিগ্রাম ওয়ার্ড বিএনপি’র সভাপতি, আমার ছেলে একই ওয়ার্ডের ছাত্রদল সহসভাপতি। আমাদের পরিবার বিএনপি পরিবার।”

পটিয়ায় ছাত্রদল নেতাদের পরিবারের পক্ষ থেকে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।