২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমোনাইর পীর ফজলুল করীম মারা গেছেন

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আমীর চরমোনাইর পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. ফজলুল করীম শনিবার সকালে ৭১ বছর বয়সে চরমোনাইতে মারা গেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 11:51 AM

Updated : 26 Apr 2022, 04:05 PM

চরমোনাইর পীর স্ত্রী, সাত ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন। রোববার (২৬ নভেম্বর) থেকে চরমোনাইর পীরের বক্তব্যের মধ্য দিয়ে বার্ষিক মাহফিল শুরু হওয়ার কথা ছিল।

মাওলানা সৈয়দ মো. ফজলুল করীমের নামাজে জানাযা রোববার ১০টায় চরমোনাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।