চট্টগ্রামে ১ লাখ টাকাসহ ছিনতাইকারি গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এর সদস্যরা শুক্রবার নগরীতে নগদ এক লাখ টাকাসহ এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে।
র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকা থেকে মোহাম্মদ সেলিম (৩০) নামে এ ছিনতাইকারিকে গ্রেফতার করে। র্যাব এসময় তার কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, সেলিম নগরীর একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। জিজ্ঞাসাবাদে সেলিম জানায়, সে ও তার সহযোগীরা বৃহস্পতিবার গরীবুল্লাহ শাহর মাজার এলাকার আবদুর রহিম নামে এক ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই করে। উদ্ধার করা টাকা তারই অংশ।
