২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি ও তাদের কার্যকাল

এ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্ব পালন করেছেন ১০ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বিচারপতি এম ইদ্রিস থেকে শুরু করে বিচারপতি মাহফুজুর রহমান পর্যন্ত, ক্রমানুসারে এই ১০ সিইসি হচ্ছেন:

বিচারপতি এম ইদ্রিস-১৯৭২ সালের ৭ জুলাই থেকে ১৯৭৭ সালের ৭ জুলাই।

বিচারপতি একেএম নূরুল ইসলাম-১৯৭৭ সালের ৮ জুলাই থেকে ১৯৮৫ সালের ১৭ ফেব্রুয়ারি।

বিচারপতি চৌধুরী এটিএম মস্উদ-১৯৮৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯৯০ সালের ১৭ ফেব্রুয়ারি।

বিচারপতি সুলতান হোসেন খান-১৯৯০ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯৯০ সালের ২৪ ডিসেম্বর।

বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ-১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল।

বিচারপতি একেএম সাদেক-১৯৯৫ সালের ২৭ এপ্রিল থেকে ১৯৯৬ সালের ৬ এপ্রিল।

মোহাম্মাদ আবু হেনা-১৯৯৬ সালের ৯ এপ্রিল থেকে ২০০০ সালের ৮ মে।

এমএ সাঈদ-২০০০ সালের ২৩ মে থেকে ২০০৫ সালের ৫ মে।

এমএ আজিজ-২০০৫ সালের ২৩ মে-২০০৬ সালের ২২ নভেম্বর থেকে তিন মাসের ছুটিতে।

বিচারপতি মাহফুজুর রহমান-২০০৬ সালের ২৩ নভেম্বর থেকে।