২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

কুমিল্লার তিতাস উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

মঙ্গলবার বিকেলে উপজেলার দড়িকান্দি ও শাহপুর গ্রামবাসীর মধ্যে ওই সংঘর্ষ ঘটে। আহত নুরুল ইসলাম (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাঁর বাড়ি শাহপুর গ্রামে। সংঘর্ষে তাঁর মাথায় মারাত্মক জখম হয়। এ দিকে নুরুল ইসলামের মৃত্যুর খবর শোনার পর দুই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে যায়।