২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

স্টেশন রোডে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুইজন নিহত এবং চার জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 03:36 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক মহিলা ও এক সবজি বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান।

আহতদের চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে।