ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু
মানসিক ভারসাম্যহীন ছেলের হাতুড়ির আঘাতে মা ফিনি বেগমের (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে জেলার শিবতলা চাইপাড়া গ্রামে রোববার সন্ধ্যায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, প্রায় তিন বছর আগে ছেলে মিজানুর রহমান রবিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওষুধ খাওয়ার জন্য মা রবিনকে ঘরে নিয়ে যায়। এসময় রবিন তার মার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ১০ টার দিকে তিনি মারা যান। পুলিশ রাত ১২ টার দিকে রবিনকে আটক করে।
